Frequently Asked Questions
সাধারণ জিজ্ঞাসা
Common questions about ordering stamps and seals — delivery, payment and timing. অর্ডার, ডেলিভারি ও পেমেন্ট সম্পর্কে প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর।
How long does it take to make a custom stamp?একটি কাস্টম সিল তৈরি করতে কত সময় লাগে?
Most flash stamps are ready the same day if the design is simple and you order before 4:00 PM. Detailed logo work or large orders usually take one to two working days.
সাধারণ ডিজাইনের ফ্লাশ সিল একই দিনে তৈরি হয়ে যায়, যদি বিকাল ৪টার আগে অর্ডার করেন। জটিল লোগো বা বড় অর্ডারের ক্ষেত্রে সাধারণত এক থেকে দুই কর্মদিবস লাগে।
Do you deliver outside Dhaka?ঢাকার বাইরে কি ডেলিভারি করেন?
Yes. We deliver anywhere in Bangladesh through our courier partner. Inside Dhaka delivery usually takes one to two days; outside Dhaka takes two to four days depending on the district.
হ্যাঁ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়। ঢাকার ভিতরে সাধারণত ১–২ দিন এবং ঢাকার বাইরে জেলা অনুযায়ী ২–৪ দিন সময় লাগে।
Can I pay cash on delivery?ক্যাশ অন ডেলিভারিতে কি পেমেন্ট করা যায়?
Yes, cash on delivery is available across Bangladesh. For custom-made items such as stamps we may ask for a small advance, since the product cannot be resold if the order is refused.
হ্যাঁ, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে। তবে সিলের মতো কাস্টম পণ্যের ক্ষেত্রে অল্প কিছু অগ্রিম নেওয়া হতে পারে, কারণ অর্ডার বাতিল হলে এগুলো অন্য কাউকে বিক্রি করা যায় না।
What is a flash stamp, and how is it different from a rubber stamp?ফ্লাশ সিল কী, রাবার সিলের সাথে এর পার্থক্য কী?
A flash stamp — also called a flash seal — is the updated version of the old rubber stamp. Its ink pad sits inside the stamp body, so you never carry a separate ink pad around. One ink refill gives more than 300 impressions, the impression stays clear and sharp, the stamp lasts for years, and you can choose from a range of good-looking stamp bodies.
ফ্লাশ সিল (ফ্লাশ স্ট্যাম্প) হলো পুরোনো রাবার সিলের আধুনিক সংস্করণ। এর কালির প্যাড সিলের ভেতরেই থাকে, তাই রাবার সিলের মতো আলাদা ইংক প্যাড বহন করতে হয় না। একবার কালি রিফিল করলে ৩০০-এর বেশি বার সিল দেওয়া যায়, ছাপ স্পষ্ট ও পরিষ্কার হয়, অনেকদিন ব্যবহার করা যায় এবং পছন্দমতো সুন্দর ডিজাইনের বডি বেছে নিতে পারেন।
How do I refill the ink in a flash stamp?ফ্লাশ সিলে কীভাবে কালি রিফিল করব?
When the impression starts to fade, put a few drops of flash ink onto the pad inside the stamp, leave it a few minutes to soak in, and it gives more than 300 stamps again. Flash ink is sold separately in blue, red and black — you never need an outside ink pad.
ছাপ হালকা হয়ে আসলে সিলের ভেতরের প্যাডে কয়েক ফোঁটা ফ্লাশ ইংক দিন, কয়েক মিনিট রেখে দিন — এরপর আবার ৩০০-এর বেশি বার সিল দেওয়া যাবে। ফ্লাশ ইংক নীল, লাল ও কালো রঙে আলাদাভাবে পাওয়া যায়; বাইরের কোনো ইংক প্যাডের প্রয়োজন হয় না।
How do I track my order?অর্ডার কীভাবে ট্র্যাক করব?
Use the Track Order page with the phone number you ordered with, or the order ID from your confirmation. It shows the live courier status once the parcel has been handed over.
ট্র্যাক অর্ডার পেজে গিয়ে অর্ডারের সময় দেওয়া মোবাইল নম্বর অথবা কনফার্মেশনে পাওয়া অর্ডার আইডি দিন। পার্সেল কুরিয়ারে দেওয়ার পর থেকে সর্বশেষ অবস্থা দেখতে পাবেন।
Can I return a custom stamp?কাস্টম সিল কি ফেরত দেওয়া যায়?
Custom-made items carry your name or design, so they cannot be resold and are not exchangeable for a change of mind. If the item arrives damaged or the text is wrong on our side, tell us within 72 hours of delivery with photos and a video and we remake it free of charge. We exchange only — there is no refund.
কাস্টম পণ্যে আপনার নাম বা ডিজাইন থাকে, তাই এগুলো অন্য কাউকে বিক্রি করা যায় না এবং পছন্দ না হওয়ার কারণে ফেরত নেওয়া হয় না। তবে পণ্য ভাঙা অবস্থায় পৌঁছালে বা আমাদের ভুলে লেখা ভুল হলে পণ্য হাতে পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ছবি ও ভিডিওসহ জানালে বিনামূল্যে আবার তৈরি করে দেওয়া হয়। আমাদের রিফান্ড নীতি নেই — কেবল এক্সচেঞ্জ।
Do you make office and company seals?অফিস ও কোম্পানির সিল কি তৈরি করেন?
Yes — company seals, round official seals, name seals, designation seals and address stamps. Send your logo or trade licence details and we prepare the layout for approval.
হ্যাঁ — কোম্পানির সিল, গোল অফিসিয়াল সিল, নাম সিল, পদবি সিল ও ঠিকানার সিল তৈরি করা হয়। আপনার লোগো বা ট্রেড লাইসেন্সের তথ্য পাঠালে আমরা ডিজাইন তৈরি করে অনুমোদনের জন্য পাঠাই।